Showing posts with label গান. Show all posts
Showing posts with label গান. Show all posts

Thursday, August 23, 2012

তীর হারা এই ঢেউয়ের সাগর

Leave a Comment
তীর হারা এই ঢেউয়ের সাগর মূল সংগীত ও সুরকারঃ আপেল মাহমুদ তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
আমরা ক'জন নবীন মাঝি
হাল ধরেছি,
শক্ত হাতে রে। জীবন কাটে যুদ্ধ করে ,
প্রাণের মায়া সাঙ্গ করে,
জীবনের স্বাদ নাহি পাই।। ঘরবাড়ির ঠিকানা নাই,
দিনরাত্রি জানা নাই,
চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে,
এ তরী বাইতে হবে,
আমি যে সাগর মাঝি রে। জীবনের রঙে মনকে টানে না,
ফুলের ওই গন্ধ কেমন জানিনা,
জোছনার দৃশ্য চোখে পড়ে না,
তারাও তো ভুলে কভু ডাকে না। বৈশাখের ওই রুদ্র ঝড়ে,
আকাশ যখন ভেঙ্গে পড়ে'
ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়। হাতছানি দেয় বিদ্যুৎ আমায়,
হঠাত কে যে শঙ্খ শোনায়,
দেখি ওই ভোরের পাখি গায়। তবু তরী বাইতে হবে ,
খেয়া পাড়ি দিতেই হবে,
যতই ঝড় উঠুক সাগরে।
Read More...

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

Leave a Comment
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গীতিকার - গোবিন্দ হালদার
সুরকার এবং গায়ক - আপেল মাহমুদ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা
যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা
সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি
মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের
শান্তি বাঁচাতে আজকে লড়ি
যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে
যে গৃহ কপোত সুখ স্বর্গের দুয়ার খোলে
সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।
Read More...

Friday, August 17, 2012

Ek Jibon 2 (2012) Bangla Mp3 Album Mediafire Download

Leave a Comment
Read More...

Tuesday, July 31, 2012

"মিথ্যাবাদী মা "

Leave a Comment

এতটা দিন পেরিয়ে আজো মায়ের জন্য কাঁদি
কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী।
বাবা যেদিন মারা গেলআমরা হলাম একা
সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল
রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে
লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে।
তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি
আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি।
পাড়া পড়শী বলল এসেএই বয়সেই রাঢ়ি !
একা একা এতটা পথ কেমনে দিবে পাড়ি। ভাল একটা ছেলে দেখে বিয়ে কর আবার
মা বলল, ওসব শুনে ঘেন্না লাগে আমার।
একা কোথায় খোকন আছে, বিয়ের কী দরকার?
ওটা ছিল আমার মায়েরচরম মিথ্যাচার।
রাত্রি জেগে সেলাই মেশিন, চোখের
কোণে কালি নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায়
তালি।
ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফুটে মা’র হাতে
আমি বলি, শোও তো এবারকী কাজ অত রাতে?
মা বলত ঘুম আসে না শুয়ে কী লাভ বল?
ওটা ছিল আমার মায়েরমিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসাগাড়ী ঘোড়ার চাপে
আমার জন্য দাড়ানো মা কড়া রোদের তাপে।
ঘামে মায়ের দম ফেটেযায়, দুচোখ ভরা ঝিম
ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম।
মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও
মলিন হেসে মা বলত, খাও তো বাবা খাও। আমার আবার গলা ব্যাথা, ঠান্ডা খাওয়া মানা
ওটা ছিল আমার মায়েরনিঠুর মিথ্যাপনা।
বড় হয়ে চাকুরী নিয়ে বড় শহর আসি
টুকটুকে বউ ঘরে আমারবউকে ভালবাসি।
পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে
সাজিয়ে নিলাম মনের মত অত্যাধুনিক করে। মা তখনো মফস্বলে কুশিয়ারার ঢালে
লোডশেডিং এর
অন্ধকারে সন্ধ্যা বাতি জ্বালে।
নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল
মাকে বলি গঞ্জ ছেড়েএবার ঢাকা চল।
মা বলল এই তো ভাল খোলা মেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া?
বদ্ধ ঘরে থাকলে আমারহাঁপানি ভাব হয়
ওটা ছিল আমার মায়েরমিথ্যা অভিনয়।
তারপর আমি আরো বড়, স্টেটস এ অভিবাসী
বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি।
দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নিব এমন সময় কমই পাই।
মা বিছানায় একলা পড়া
খবর এল শেষে
এমন অসুখ হয়েছে যার
চিকিৎসা নেই দেশে।
উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ে বলি মাকেএবার ফিরাও মত
একা একা গঞ্জে পড়ে কী সুখ তোমার বল?
আমার সংগে এবার তুমিএমেরিকা চল।
এসব অসুখ এমেরিকায় কোন ব্যাপার নয়
সাত দিনের চিকিৎসাতেই সমুল নিরাময়।
কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না ?
আমার কিছু হয় নি তেমন ভাবছিস অযথা
ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা।
ক’দিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবদী
মিথ্যাবাদী মায়ের জন্য আজো আমি কাঁদি।
আপনি হয়তো জানেন নাআপনার জন্মের পর থেকে এ
পর্যন্ত তার সব
কষ্টগুলোকে চাপা দিয়ে রেখেছে শুধু আপনার
মুখে একটু হাসি ফুটানোর জন্য ।
আপনাদের কাছে শুধু একটাই অনুররোধ
মা কেকখনো কষ্ট দিবেন না, কারন"আপনার
দেয়া কষ্টগুলি মায়ের
মনকে নীরবে কাঁদায়"যা আপনাকে বুঝতে দিবে না,
আপনিও
কোনদিনই বুঝতে পারবেন না ।
আল্লাহ বলেন , " "তোমার পালনকর্তা আদেশ করেছেন যে,
তাঁকে ছাড়া অন্য
কারও এবাদত করো না এবং পিতা-মাতার
সাথেসদ্ব-ব্যবহার
কর। তাদের মধ্যে কেউঅথবা উভয়েই
যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়;তবে তাদেরকে ‘উহ’
শব্দটিও
বলো না এবং তাদেরকেধমক দিও না এবং বল
তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।" [১৭-২৩]
Read More...

Sunday, July 29, 2012

আমি বাংলায় গান গাই

Leave a Comment
আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায়
খুজে পাই,
আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাধি সুর, আমি এই বাংলার
মায়াভরা পথে হেটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের
সুর,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ .............. আমি বাংলায় কথা কই,
আমি বাংলার কথা কই,
আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি,
বাংলায় জেগে রই,
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায়
হাহাকার, আমি সব
দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায়
চিত্কার,
বাংলা আমার দৃপ্ত শ্লোগান, ক্ষিপ্ত
তীরধনুক,
আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ ............... আমি বাংলায় ভালোবাসি,
আমি বাংলাকে ভালোবাসি,
আমি তারই হাত ধরে সারা পৃথিবীর
মানুষের কাছে আসি,
আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র
শ্রদ্ধায়, মেশে তের নদী সাত সাগরের জল গঙ্গায়
পদ্মায়,
বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ ............... আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান
গাই......
Read More...

Tuesday, July 3, 2012

♫আমার সোনার বাংলা♥

Leave a Comment
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সরোয়ার্দী, শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম শির
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠ বীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শানিত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
Download↓
Read More...